শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চালসহ টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ১৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   243 বার পঠিত

চালসহ টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার

সংগৃহীত ছবি

ঢাকা মহানগরীসহ সারাদেশে ভর্তুকি মূল্যে চালসহ সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি রোববার শুরু হবে। শনিবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিসিবি মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা কমানো হয়েছে। এ ছাড়া এবার সয়াবিন তেল, চিনি ও ডালের সঙ্গে ৩০ টাকা দরে ৫ কেজি ওএমএসের (ওপেন মার্কেট সেলস) চাল কিনতে পারবেন ক্রেতারা।

রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসের বিক্রয় কার্যক্রম ১৬ জুলাই হতে ঢাকা মহানগরীসহ সারাদেশে শুরু হচ্ছে। টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার ভর্তুকি মূল্যে চিনি, মসুর ডাল ও ভোজ্যতেলের সঙ্গে চালও কিনতে পারবেন। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন।

টিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবেন। জুলাইয়ের বরাদ্দের সঙ্গে এ চাল যুক্ত হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৪ অপরাহ্ণ | শনিবার, ১৫ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com