অর্থনীতি ডেস্ক | রবিবার, ১৬ জুলাই ২০২৩ | প্রিন্ট | 172 বার পঠিত
সংগৃহীত ছবি
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। নবায়নযোগ্য উৎস হতে ১১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও ৮২৫.২৩ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আসে। নবায়নযোগ্য জ্বালানি হতে ৩০টি প্রকল্পের মাধ্যমে আরও ১২৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প চলমান এবং ৮৬৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প প্রক্রিয়াধীন। অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি হতে ৯৯৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পাইপ লাইনে আছে। আমরা নবায়নযোগ্য উৎস হতে উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশী দেশ হতে আমদানি করার প্রক্রিয়াতেও আছি।
রাষ্ট্রদূত অফসোর উইন্ড থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ প্রকাশ করে বলেন, বাংলাদেশের ব্লু-ইকোনমিতে সহযোগিতা করতে ডেনিশ কোম্পানিগুলো খুবই আগ্রহী।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam