শেয়ারহোল্ডারদের হতাশ করল পদ্মা ইসলামী লাইফ

অর্থনীতি ডেস্ক

মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩   প্রিন্ট  

Padma Islami Life

সংগৃহীত ছবি

জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার (১৭ জুলাই) কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০১২ সালে বিমা খাতের তালিকাভুক্ত কোম্পানটির পর্ষদ সভায় ২০২২ সমাপ্ত বছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর। ওদিন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।

কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তবে তার আগের ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা চার বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ৮৮ লাখটি। আজ দিনের শুরুতে শেয়ারটির মূল্য ছিল ৪১ টাকা ২০ পয়সা।

এদিকে একই পর্ষদ সভা চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ সময়ের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হয়েছে। এতে দেখানো হয়েছে যে, কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৫ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে ছিল ২ টাকা ১১ পয়সা।

অর্থাৎ লোকসান ৪ পয়সা করে বেড়েছে। লোকসান বাড়ায় কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬৪ দশমিক ৩৯ ঋণাত্মক।

Facebook Comments Box

Posted ১২:৫৬ PM | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#