শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বের বৃহত্তম অফিস ভবন

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   154 বার পঠিত

বিশ্বের বৃহত্তম অফিস ভবন

সংগৃহীত ছবি

ভারতের গুজরাট রাজ্যের সুরাটে নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন। ১৫ তলাবিশিষ্ট ৯টি টাওয়ারসহ ভবনটি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের চেয়েও বড় বলে জানা গেছে। ৬৭ লাখ ২৮ হাজার ৬০৪ বর্গফুট এলাকাজুড়ে গড়ে ওঠা ভবনটির নাম ‘সুরাট ডায়মন্ড মার্কেট’। প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা খরচ করে সুরাটের এই হীরার বাজার তৈরি করা হয়েছে। অন্যদিকে, পেন্টাগন গড়ে উঠেছে ৬৬ লাখ ৭৩ হাজার ৬২৫ বর্গফুট এলাকাজুড়ে।

বিশ্বের প্রায় ৯০ শতাংশ হীরা সুরাটে প্রক্রিয়াজাত করা হলেও মুম্বাই তাদের ব্যবসার কেন্দ্রস্থল হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে। এখন সুরাটের এই সমস্যা দূর হতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীপাবলির আগে আগামী ২১ নভেম্বর এটি উদ্বোধন করতে পারেন।
বিশ্বের প্রায় ৩৫০টি হীরা কোম্পানির অফিস ছাড়াও এই ভবনের ৯টি টাওয়ারে হীরা পরীক্ষার ল্যাব, গ্রেডিং এবং সার্টিফিকেশন, ব্যাংক, নিরাপত্তা ভল্ট, কাস্টমস জোন এবং রেস্তোরাঁও থাকবে। এ ছাড়া এতে ১৩১টি লিফট, কর্মীদের জন্য ডাইনিংসহ বিশেষ সুবিধার ব্যবস্থা রয়েছে। দীপাবলির আগেই এই ভবন থেকে হীরার ব্যবসা শুরু হবে বলে আশা করা হচ্ছে। এটি হবে বিশ্বের বৃহত্তম হীরার বাজার। তাই সুরাট বিমানবন্দরেও অনেক সুবিধা যুক্ত করা হচ্ছে। মুম্বাইয়ের ভারত ডায়মন্ড মার্কেটে এর প্রভাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সিএনএন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com