শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বর্ণের ভরি দেশে প্রথম লাখ টাকা ছাড়াল

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   500 বার পঠিত

স্বর্ণের ভরি দেশে প্রথম লাখ টাকা ছাড়াল

সংগৃহীত ছবি

স্বর্ণের দা‌ম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এই ক্যাটগরির স্বর্ণের নতুন মূল্য দাঁড়াবে এক লাখ ৭৭৭ টাকা (ভরি)। এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২০ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

আগামী শুক্রবার (২১ জুলাই) থেকে এটি কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এ মূল্যে স্বর্ণ কেনাবেচা করতে সবাইকে অনুরোধ জানানো হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com