ইউক্রেনে রক্তদান কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   113 বার পঠিত

ইউক্রেনে রক্তদান কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা

সংগৃহীত ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ছুড়ে দেওয়া বোমা উত্তর-পূর্ব ইউক্রেনের একটি রক্তদান কেন্দ্রে আঘাত করেছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। খবর- বিবিসি

তিনি বলেন, শনিবার রাতে খারকিভ অঞ্চলে এই হামলা চালানো হয়েছে। উদ্ধারকারীরা সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

হামলাকারীদের ‘পশু’ সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি আরও বলেন, (লড়াই করে) সন্ত্রাসীদের পরাজিত করা সবার জন্য সম্মানের বিষয়। রক্তদান কেন্দ্রে এই হামলা এমন একটি অপরাধ, যা রুশ আগ্রাসন ‘চোখে আঙুল দিয়ে’ দেখিয়ে দেয়।

হামলায় কতজন নিহত ও আহত হয়েছেন তা উল্লেখ করেননি জেলেনস্কি। এ ঘটনায় রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি। বিবিসি তাৎক্ষণিকভাবে হামলার বিষয়টি যাচাই করতে পারেনি বলে উল্লেখ করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৮ এএম | রবিবার, ০৬ অগাস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com