ইন্টারনেট উদ্যোক্তাদের ১শ কোটি টাকার ঋণ দিয়েছে ব্র্যাক ব্যাংক

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ১৩ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   218 বার পঠিত

ইন্টারনেট উদ্যোক্তাদের ১শ কোটি টাকার ঋণ দিয়েছে ব্র্যাক ব্যাংক

সংগৃহীত ছবি

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মাঝে ১০০ কোটি টাকার বেশি জামানতবিহীন এসএমই ঋণ বিতরণের মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের ইন্টারনেট খাতের ৫৫০ জনের বেশি উদ্যোক্তাকে জামানতবিহীন এ ঋণ দেওয়া হয়েছে।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্জনটি উদযাপনের জন্য সম্প্রতি আইএসপিএবি নেতাদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের হেড অফিসে একটি আলােচনার আয়োজন করা হয়।

ব্র্যাক ব্যাংকের ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ইন্টারনেট ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবির প্রেসিডেন্ট ইমদাদুল হকসহ অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য পরিচালক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে বলা হয়, আয়োজনটি গ্রামীণ ও মফস্বল অঞ্চলে ইন্টারনেট ব্যবহারের অগ্রগতিতে ব্র্যাক ব্যাংক এবং আইএসপিএবির সহযোগিতামূলক প্রচেষ্টার অংশ।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৩ এএম | রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com