রিপাবলিকানদের প্রাথমিক বিতর্কে যোগ দেবেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১ অগাস্ট ২০২৩   প্রিন্ট  

Donald Trump

সংগৃহীত ছবি

আগামী বুধবার রিপাবলিকান প্রার্থীদের টেলিভিশনে প্রথম বিতর্কসভা। সেখানে যোগ দেবেন না ট্রাম্প। খবর ডয়েচে ভেলের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ তাকে চেনে। ফলে নতুন করে তাদের সামনে নিজের কথা বলার আর কোনো প্রয়োজন নেই তার। সে কারণেই রিপাবলিকানদের প্রাথমিক বিতর্কসভায় তিনি যোগ দেবেন না। বস্তুত, ওই সভায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অন্য সব রিপাবলিকান পদপ্রার্থী যোগ দেবেন।

নিজস্ব সোশ্যাল মিডিয়ায় রোববার তার বিতর্কসভায় যোগ না দেয়ার খবর প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার আমলে যুক্তরাষ্ট্র কীভাবে এগিয়েছে, জনগণ তা জানে। ফলে নতুন করে তার আর কিছু বলার নেই। তিনি জানেন, মানুষের সমর্থন তার সঙ্গে আছে।

Facebook Comments Box

Posted ০৭:২০ AM | সোমবার, ২১ অগাস্ট ২০২৩

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#