ব্যাংক ডেস্ক
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট
সংগৃহীত ছবি
পূবালী ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ১৮৮ জন কর্মকর্তাকে স্বাগত জানাতে সোমবার প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান।
ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তৃতায় নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাগত জানান এবং ব্যাংকিং সেবায় উৎকর্ষের জন্য কর্মনিষ্ঠার ওপর জোর দেন।
Posted ০৫:৪১ AM | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com