শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অবশেষে এফ-৩৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ মিলল

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   96 বার পঠিত

অবশেষে এফ-৩৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ মিলল

মার্কিন সেনাবাহিনীর একটি এফ-৩৫ ফাইটার জেট মাঝ আকাশে হারিয়ে যাওয়ার পর অবশেষে সেটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। নিখোঁজের একদিন পর আমেরিকার দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনার চার্লনটন নামক স্থানে এফ-৩৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। খবর রয়টার্সের

ওই যুদ্ধবিমানটি হারিয়ে যাওয়ার আগে সেটির পাইলট আকাশে ‘ইজেক্ট’ করে এয়ারক্র্যাফট থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। যুদ্ধবিমানটি তখন আমেরিকার দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনার আকাশে উড়ছিল। ঘটনাটি ছিল রোববার বিকেলের।

ওই জেটের পাইলটের নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি ইজেক্ট করে নিরাপদেই প্যারাশুটে করে অবতরণ করেছিলেন বলে জানানো হয়েছে। তিনি এখন স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফাইটার জেট বিমানটির সঙ্গে ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়, তবে কর্মকর্তারা জানাচ্ছেন সেটি একটি ‘মিসহ্যাপ’ বা দুর্ঘটনায় পড়েছিল।

এফ-৩৫ ফাইটার জেট মাঝ আকাশে হারিয়ে যাওয়ার পর সেটিকে খুঁজে বের করতে সে দেশের সাধারণ মানুষের সাহায্যও চেয়েছিল সামরিক বাহিনী।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com