শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টিসিবি পেঁয়াজ বিক্রি করবে ৩৫ টাকায়

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ০৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   98 বার পঠিত

টিসিবি পেঁয়াজ বিক্রি করবে ৩৫ টাকায়

সংগৃহীত ছবি

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ বিক্রি হবে ৩৫ টাকা দরে। আগামীকাল সোমবার থেকে এই পেঁয়াজ বিক্রয় করা হবে।

কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি। রোববার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিগত কয়েক বছর ধরে ঢাল সময় বিবেচনা করে আগামীকাল সোমবার থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রি হবে। প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা।

তবে এই পেঁয়াজ দেশে আসার পর সরবরাহ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টিসিবি সূত্রে জানা গেছে, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ক্রেতারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে টিসিবির।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com