এরফান গ্রুপের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ১৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   308 বার পঠিত

এরফান গ্রুপের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

বাংলাদেশের শীর্ষস্থানীয় চাল প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এরফান গ্রুপ (রাইস ইউনিট) এর বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে রাইস ইউনিটের প্রায় ১৫শ’ পরিবেশক ও অতিথি অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম সিআইপি, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, অর্থ উপদেষ্টা মো. মনির উদ্দিন, মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, উপ- মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন-রিটেইল) মো. আবিদ হাসান, সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন-হোলসেল) মো. জিয়াউর রহমানসহ এরফান গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশর জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অনুষ্ঠানে এবং এরফান চিনিগুড়া চালের গুণাগুণ নিয়ে তার নিজস্ব মতামত ব্যক্ত করেন।

বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে সারা বাংলাদেশের ৬০০ পরিবেশকরে মধ্যে ৬টি ক্যাটাগরিতে (স্টার অব দ্যা ইয়ার, টিটানিয়াম, প্লাটিনিয়াম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার) সর্বমোট ১৩২ জন ডিলারকে পর্যায়ক্রমে স্বর্ণের নেকলেস, মোটরসাইকেল, ঢাকা-থাইল্যান্ড-ঢাকা, ঢাকা-নেপাল-ঢাকা, ঢাকা- কক্সবাজার-ঢাকা ট্যুরসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বনামধন্য সংগীত শিল্পী মো. খুরশীদ আলম মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। এছাড়া এক ঝাঁক তরুণ নৃত্যশিল্পী ও ডিজে পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৭ পিএম | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com