শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশের বাজারে এলো চীনের চ্যাংগান গাড়ি

অর্থনীতি ডেস্ক   |   শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   149 বার পঠিত

দেশের বাজারে এলো চীনের চ্যাংগান গাড়ি

সংগৃহীত ছবি

চীনের চ্যাংগান অটোমোবাইল সিরিজের অত্যাধুনিক ও জনপ্রিয় গাড়ির লাইনআপ বাংলাদেশ নিয়ে এসেছে ডিএইচএস অটোস। তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের র‍্যাংগস ব্যাবিলোনিয়াতে অটোমোবাইল শিল্পের অন্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হোন্ডা, মার্সিডিজ বেঞ্জ এবং হুন্দাইয়ের সঙ্গে চ্যাংগান বাংলাদেশের প্রথম অফিসিয়াল শোরুম চালু করা হয়েছে। চ্যাংগান বাংলাদেশের এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএইচএস অটোসের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫৭ বছর ধরে অটোমোবাইল শিল্পে অভূতপূর্ব অবদান রেখে চীনের শীর্ষ চারটি অটোমোবাইল প্রতিষ্ঠানের মধ্যে চ্যাংগান তাদের ব্যবসায়িক কার্যক্রম বজায় রেখেছে। বিশ্বব্যাপী ৬০টিরও অধিক দেশে ১ লাখ ৫০ হাজারেরও বেশি দক্ষ কর্মী দ্বারা চ্যাংগান তাদের সেবা পৌঁছে দিচ্ছে।

চ্যাংগানের সর্বশেষ মডেলের মধ্যে এলসভিন ও হান্টারকে উন্নত প্রযুক্তিসম্পন্ন ও নির্ভরযোগ্য করে তোলার জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে। নতুন এলসভিনে রয়েছে ১.৫ লিটার ইঞ্জিন, ডিসিটি ট্রান্সমিশন, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল এবং এবিএস ও ইবিডি প্রযুক্তি। অন্যদিকে, হান্টার একটি ২.০ লিটার টার্বো-ডিজেল ইঞ্জিন, ফোর হুইল ড্রাইভ এবং ইএসপি, এবিএসসহ অন্যান্য অত্যাধুনিক ব্রেকিং সিস্টেমের সঙ্গে সজ্জিত। এ ছাড়া হান্টারে রয়েছে প্রশস্ত কেবিন ও ১ টন ক্ষমতার কার্গো স্পেস। প্রতিটি হান্টার ও এলসভিনের সঙ্গে রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি ও বিনামূল্যে পরিষেবা।

ইমরান জামান খান বলেন, স্থায়ী নিরাপত্তার প্রতি চ্যাংগানের প্রতিশ্রুতি বাংলাদেশে প্রতিফলন ঘটবে। ডিএইচএস অটোসের চিফ বিজনেস অফিসার আরমান রশিদ বলেন, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন যানবাহনগুলোকে সাশ্রয়ী ও বিনামূল্যে পরিষেবার আওতায় নিয়ে আসাই তাদের লক্ষ্য।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com