শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাহাজ নির্মাণ শিল্পের ঋণ পুনঃতফসিলের সময় বাড়ল

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   73 বার পঠিত

জাহাজ নির্মাণ শিল্পের ঋণ পুনঃতফসিলের সময় বাড়ল

ফাইল ছবি

জাহাজ নির্মাণ শিল্পের ঋণ বা বিনিয়োগ পুনঃতফসিলের সময় আবারও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগে এ শিল্পের ঋণ পুনঃতফসিলের সময় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। নতুন করে এ শিল্পের ঋণ পুনঃতফসিলের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সময় বাড়ানোর ফলে জাহাজ নির্মাণ শিল্পের ব্যবসায়ীরা ঋণ পুনঃতফসিলে আরও এক মাস সময় পেলেন।

সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

চলতি বছরের গত জুন ও সেপ্টেম্বরে জারি করা সার্কুলারের দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় ব্যাংকের নতুন জারি করা সার্কুলারে বলা হয়েছে, উল্লিখিত সার্কুলার লেটারের আওতায় ঋণ বা বিনিয়োগ হিসাব পুনঃতফসিলিকরণের লক্ষ্যে ডাউন পেমেন্ট বাবদ প্রয়োজনীয় অর্থ নগদে জমা করে গ্রাহক কর্তৃক সংশ্লিষ্ট ব্যাংকের কাছে আবেদন দাখিলের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।

কিন্তু নিয়ন্ত্রণ বহির্ভূত বিভিন্ন কারণে এ খাতের উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক এখন পর্যন্ত সার্কুলারে বর্ণিত সুবিধা গ্রহণের লক্ষ্যে ডাউন পেমেন্ট প্রদান ও অন্যান্য শর্তাদি পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংক বরাবর আবেদন দাখিল করতে পারেনি। এমতাবস্থায়, গ্রাহক কর্তৃক ডাউন পেমেন্ট বাবদ প্রয়োজনীয় অর্থ নগদে জমা দিয়ে ব্যাংকের কাছে আবেদন দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

সার্কুলারে আরও বলা হয়, আগে জারি করা সার্কুলার এবং সার্কুলার লেটারে বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com