রেমিট্যান্সের সুবিধাভোগীও ডলারে হিসাব খুলতে পারবেন

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   118 বার পঠিত

রেমিট্যান্সের সুবিধাভোগীও ডলারে হিসাব খুলতে পারবেন

ফাইল ছবি

এখন থেকে প্রবাসী বাংলাদেশির পাঠানো রেমিট্যান্সের সুবিধাভোগীও বৈদেশিক মুদ্রায় হিসাব খুলে অর্থ জমা রাখতে পারবেন। ৩ মাস বা তার বেশি মেয়াদে টাকা রাখলে বিদেশের তুলনায় দেড় থেকে ৩ দশমিক ২৫ শতাংশ বেশি সুদ পাবেন। প্রবাসীর সুবিধাভোগী ছাড়া অন্য যারা বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারেন তারাও এ হারে সুদ পাবেন। এখন ডলারে ৩ মাস থেকে ৫ বছর মেয়াদি অর্থ রেখে ৭ থেকে ৯ শতাংশের বেশি সুদ মিলবে।

ডলার সংকট কাটাতে এমন নির্দেশনা দিয়ে বুধবার একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী বাংলাদেশি তার বাবা-মা, স্ত্রী, সন্তান, ভাই-বোন বা আত্মীয়-স্বজন যার নামে অর্থ পাঠাতে চান তিনি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) অ্যাকাউন্ট খুলতে পারবে। যে মুদ্রায় এখানে অর্থ আসবে ওই মুদ্রার বেঞ্চমার্ক রেটের সঙ্গে সুদ পাবেন। এসওএফআর, লাইবর, ইউরিবর বেঞ্চমার্ক রেফারেন্স রেট বা সংশ্লিষ্ট দেশের মুদ্রার সুদহারের আদর্শ নির্দেশক। এখান থেকে আমানত, ঋণ, আন্তঃব্যাংক লেনদেনে সুদহার কেমন তার একটি ধারনা পাওয়া যায়।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ৩ মাস থেকে ১ বছর মেয়াদি আমানতে বেঞ্চমার্ক রেফারেন্স রেট যোগ দেড় শতাংশ সুদ পাওয়া যাবে। ১ বছর থেকে ৩ বছর মেয়াদি আমানতে বেঞ্চমার্কের সঙ্গে ২ দশমিক ২৫ শতাংশ সুদ পাওয়া যাবে। আর ৩ থেকে ৫ বছর মেয়াদি আমানতে বেঞ্চমার্ক রেট যোগ ৩ দশমিক ২৫ শতাংশ সুদ পাওয়া যাবে।

বর্তমানে ডলারের বেঞ্চমার্ক রেটের নাম সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (এসওএফআর)। বর্তমানে ৩ মাস মেয়াদি এসওএফআর ৫ দশমিক ৩৩ শতাংশ, ৬ মাস মেয়াদি ৫ দশমিক ৩০ শতাংশ। এর বেশি মেয়াদি সুদহারও প্রায় একই রকম। যুক্তরাজ্যের ক্ষেত্রে ব্যবহারিত লন্ডন ইন্টার ব্যাংক অফার রেটের (লাইবর) ৩ মাস মেয়াদি সুদহার ৫ দশমিক ৪৭ শতাংশ, ৬ মাস মেয়াদি ৫ দশমিক ৮২ শতাংশ। এছাড়া ইউরো অঞ্চলের ক্ষেত্রে ব্যবহৃত ইউরো ইন্টার ব্যাংক অফার রেট বা ইউরোবরের ৩ মাস মেয়াদি সুদহার ৩ দশমিক ৯৫ শতাংশ এবং ৬ মাস মেয়াদি ৪ দশমিক শূন্য ৫ শতাংশ।

সংশ্লিষ্টরা জানান, দেশে মোট রেমিট্যান্স আয়ের বেশিরভাগই আসে ডলারে। নতুন নিয়মে একজন প্রবাসীর সুবিধাভোগী ডলারে ৩ মাস মেয়াদি অর্থ জমা রেখে প্রায় ৭ শতাংশ সুদ পাবেন। ৩ বছর থেকে ৫ বছর মেয়াদি আমানতে সুদ মিলবে ৯ শতাংশের বেশি। অবশ্য ব্যাংক চাইলে এর বেশি সুদও দিতে পারবে। তবে নির্দেশক এ সুদের কম দেওয়া যাবে না। দেশীয় ভালো ব্যাংকগুলোকে এখন ৩ মাস মেয়াদি টাকা রেখে সব বাদে ৪ শতাংশের মতো সুদ পাওয়া যায়। সুতরাং দেশে অর্থ পাঠাতে অনেকে উৎসাহিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৮ পিএম | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com