শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পেঁয়াজ আমদানিতে বিকল্প মার্কেট খোঁজার আহ্বান এফবিসিসিআই’র

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   198 বার পঠিত

পেঁয়াজ আমদানিতে বিকল্প মার্কেট খোঁজার আহ্বান এফবিসিসিআই’র

সংগৃহীত ছবি

পেঁয়াজের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও বর্তমান সংকট হতে উত্তরণের জন্য আপাতত বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে সাপ্লাই চেইন স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

পেঁয়াজের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিভিন্ন দেশসমূহ থেকে আমদানি করে স্বাভাবিক মূল্যে বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন মাহবুবুল আলম।

এসময় কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম না বাড়ানোর জন্যও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

মাহবুবুল আলম বলেন, নিম্নবিত্ত হতে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজনীয় পণ্য হলো পেঁয়াজ। নিজেদের ক্ষুদ্র স্বার্থে যারা দেশের সাধারণ মানুষকে সমস্যায় ফেলেছেন তারা কোন ভাবেই দেশের ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করে না। একজন প্রকৃত ব্যবসায়ী কোন ভাবেই দেশের সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে পারে না। এই ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতামূলক মনোভাব প্রত্যাশা করেছেন এফবিসিসিআই সভাপতি।

কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কেউ যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে মাহবুবুল আলম বলেন, পেঁয়াজের সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি করে ন্যায্যমূল্যে সরবরাহ করে বাজার স্বাভাবিক রাখতে হবে।

পাশাপাশি পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে খুচরা, পাইকারি বাজার এবং আড়ত পর্যায়ে পণ্য কেনাবেচায় নজরদারির তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি। সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ২:১৪ অপরাহ্ণ | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com