পেঁয়াজের বাজারে অভিযান, জরিমানা ৪ লাখ

শিল্প ও বাণিজ্য ডেস্ক

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

campaign

সংগৃহীত ছবি

পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারা দেশে অভিযান চালিয়ে ৯৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম বাজার তদারকি করে। এ ছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৩৯টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানকালে অধিদপ্তরের ৪১টি টিম তদারকির মাধ্যমে ৯৩টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিদপ্তরের তদারকি কার্যক্রমের ফলে বাজারে পেঁয়াজের মূল্য হ্রাস পাচ্ছে এবং সরবরাহ স্বাভাবিক হচ্ছে। ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৪:৪৪ PM | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#