অর্থনীতি ডেস্ক
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট
সংগৃহীত ছবি
কর্মসংস্থান ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটরদের ৫ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. সায়েদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক (পরিচালন ও হিসাব) গৌতম সাহা ও মহাব্যবস্থাপক (প্রশাসন ও নিরীক্ষা) মাহমুদা ইয়াসমীন।
ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপমহাব্যবস্থাপক জনাব এ কে এম কামরুজ্জামান সভাপতিত্ব করেন।
এসময়ে ব্যাংকের ৩৯ জন ডাটা এন্ট্রি অপারেটর প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
Posted ০৬:০২ PM | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com