শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জঙ্গলে দেখা মিলল ‘ব্ল্যাক টাইগার’, ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   79 বার পঠিত

জঙ্গলে দেখা মিলল ‘ব্ল্যাক টাইগার’, ছবি ভাইরাল

সংগৃহীত ছবি

হঠাৎ দেখলে মনে হবে বাঘটি কাঁদামাটি মারিয়ে এসেছে কিংবা কেউ হয়তো আলকাতরা ঢেলে দিয়েছে। কেননা হলদে-কালো ডোরাকাটা রঙে বাঘই সবার চোখে ভাসে। কিন্তু এবার দেখা মিলেছে ‘ব্ল্যাক টাইগার’—কালো বাঘের! এমন একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সবাইকে অবাক দেওয়া এই বাঘের দেখা মিলেছে ভারতের ওড়িশার সিমলিপাল জঙ্গলে। একটি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ‘ব্ল্যাক টাইগার’।

আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান, জঙ্গলে কাজ করার পাশাপাশি অন্যরকম কিছু দেখলেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এ থেকেই জঙ্গল জীবন সম্পর্কে অনেক অজানা খোঁজ দেন তিনি। এবার চমকপ্রদ এই ছবিটি শেয়ার করেছেন তিনি।

এতে দেখা গেছে, বাঘের হলদে-কালো ডোরাকাটা চেহারা। তবে পার্থক্য-পিঠে কালো রং। একনজরে মনে হতে পারে, কেউ হয়তো আলকাতরা ঢেলে দিয়েছে। কিন্তু ঘটনা তেমন নয়। আসল কথা হল, তার ডোরাকাটার তাল কেটে তার পিঠের রং এমনই কালো!

বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে এই বাঘের ছবি। যা বিরল।

বিশেষজ্ঞরা বলছেন, ওই বাঘ রয়্যাল বেঙ্গলেরই জ্ঞাতি। জিনের গঠনের কারণে তার পিঠ এমন আলাদা হয়েছে। মিউটেশনের জেরে নতুন রূপ ধারণ করেছে। এর পোশাকি নাম সিউডো-মেলানিস্টিক টাইগার।

সিমলিপালের জঙ্গলে তাদের অস্তিত্ব টের পাওয়া গেছে ১৯৯৩ সালে। তখন এক সাঁওতাল কিশোরকে টেনে নিয়ে গিয়েছিল। ২০০৭ পর্যন্ত তারা আর ছিল না সেখানে। এর পর ধীরে ধীরে ফিরতে শুরু করে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com