শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআইয়ের

শিল্প ও বাণিজ্য ডেস্ক   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   114 বার পঠিত

শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআইয়ের

সংগৃহীত ছবি

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জন্য শ্রীলঙ্কান ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

‌রোববার (২১ জানুয়ারি) এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এফবিসিসিআই সভাপতি এই আহ্বান জানান।

এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার। এসব অর্থনৈতিক অঞ্চলে তেল, গ্যাস, বিদ্যুৎ-সহ সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজ করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস, ই-প্ল্যাটফর্মসহ আকর্ষণীয় প্রণোদনা চলমান রয়েছে। শ্রীলঙ্কার ব্যবসায়ীরা তাদের নিজস্ব বা যৌথ উদ্যোগে এখানে শিল্পকারখানা প্রতিষ্ঠা করে লাভবান হতে পারে।

মাহবুবুল আলম আরও বলেন, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, ইকো ট্যুরিজম, আতিথেয়তা ইত্যাদি বাংলাদেশে ব্যাপক সম্ভাবনাময় খাত। শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে এফবিসিসিআইর পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

বৈঠকে শ্রীলঙ্কার হাইকমিশনার মান্যবর ধর্মপাল ওয়েরাক্কোডি জানান, শ্রীলংকার অনেক ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছে যারা বাংলাদেশে ব্যবসা করার জন্য আগ্রহী। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুর সংখ্যক পর্যটক পায় শ্রীলঙ্কা। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর সময় এসেছে।

এসময় শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়াতে সেদেশের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন এফবিসিসিআইর নেতারা।

বৈঠকে শ্রীলঙ্কান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর শ্রীমলী জয়রথনা, এফবিসিসিআই সহ-সভাপতি শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মহাসচিব মো. আলমগীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৪ অপরাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com