গঙ্গার নিচে মেট্রোর উদ্বোধন করবেন মোদি, জানা গেল তারিখ

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   138 বার পঠিত

গঙ্গার নিচে মেট্রোর উদ্বোধন করবেন মোদি, জানা গেল তারিখ

সংগৃহীত ছবি

নদীর উপর পানি থেকে ৩৩ মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। ওই জোড়া সুড়ঙ্গের পেট চিরে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল। আগামী ৬ মার্চ পশ্চিমবঙ্গ সফরে গিয়ে এর উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এদিকে ভারতের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রোরেল চালু হয়েছিল। সেই মহানগরীর মুকুটেই আবার নতুন পালক। ভারতে প্রথম কোনও শহরে নদীর তল দিয়ে যাবে মেট্রোরেল।

এতে থাকবে চারটি স্টেশন— হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, এসপ্ল্যানেড স্টেশন। সব মিলিয়ে ৪.৮ কিলোমিটার। গঙ্গার নিচে ৫২০ মিটার টানেল পেরোতে সময় লাগবে ৪৬ সেকেন্ড।

এদিকে গত বছরের মাঝামাঝি সময়ে এই মেট্রো পথে সফল মহড়া হয়েছে। গত বছরের শেষে এর আনুষ্ঠানিক উদ্বোধনও হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি।

শনিবার দেশটির রেলমন্ত্রী জানান, সত্তরের দশক থেকে কলকাতায় মেট্রোর কাজ শুরু হয়েছে। কিন্তু গত ১০ বছরে যা কাজ হয়েছে, তা আগের ৪০ বছরেও হয়নি। মোদি সরকারের আমলেই মেট্রোর কাজ গতি পেয়েছে।

তিনি ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি হবে। তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নদী খাতের থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভেতর দিয়ে গেছে মেট্রোর সুড়ঙ্গ দুটি। এতে ফোনে নেটওয়ার্ক থাকার প্রযুক্তিও রাখছে রেল। পানি স্তরের ৩৫ মিটার নিচ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন অপটিক্যাল ফাইবার বসানো হচ্ছে। তাতে ফাইভ জি গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৯ এএম | রবিবার, ০৩ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com