শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বাধীন বাংলাদেশে মানুষের অর্থনৈতিক মুক্তিই বড় চ্যালেঞ্জ

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   82 বার পঠিত

স্বাধীন বাংলাদেশে মানুষের অর্থনৈতিক মুক্তিই বড় চ্যালেঞ্জ

সংগৃহীত ছবি

দেশ স্বাধীন হওয়ার পর মানুষের অর্থনৈতিক মুক্তিই বড় চ্যালেঞ্জ ছিল ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এফবিসিসিআইর নেতারা।

পুষ্পস্তবক অর্পণের পর সেখানে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এফবিসিসিআই সভাপতি। এসময় জাতির পিতার পরিবার ও মুক্তিযুদ্ধে সব শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির পিতা বঙ্গবন্ধুর অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।

মাহবুবুল আলম বলেন, দেশ স্বাধীন হওয়ার পর মানুষের অর্থনৈতিক মুক্তিই ছিল বড় চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু সারাজীবন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন। নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এসময় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ব্যবসায়ীদের নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান মাহবুবুল আলম।

এসময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), এফবিসিসিআই পরিচালক, মহাসচিব, ব্যবসায়ী নেতা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com