শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ : যা যা হয়েছে গত ২ দিন

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   75 বার পঠিত

বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ : যা যা হয়েছে গত ২ দিন

সংগৃহীত ছবি

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিধ্যালয়ে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। আন্দোলন দমনে পুলিশ অভিযান চালাচ্ছে বিশ্ববিদ্যালগুলোর ক্যাম্পাসে, বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের গ্রেপ্তারও করছে; কিন্তু তারপরও বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ছে এই অহিংস আন্দোলন।

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ, সেখানে স্থায়ী যুদ্ধবিরতি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বিভিন্ন দাবি তুলছেন শিক্ষার্থীরা, তবে যে দাবিটি তারা সবচেয়ে দৃঢ়ভাবে সামনে আনছেন, সেটি হলো ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা।

দিন-রাত ২৪ ঘণ্টা আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য অস্থায়ী তাঁবু খাটিয়ে ক্যাম্পাস চত্বরেই অবস্থান নিয়েছেন তারা।

গত মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম আন্দোলনে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অন্যান্য অঙ্গরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে আন্দোলন।

শিক্ষার্থীদের টানা কয়েক সপ্তাহ আন্দোলন চালিয়ে নিতে দিলেও এক পর্যায়ে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ রক্ষার স্বার্থে আন্দোলন দমনে পুলিশের হস্তক্ষেপের জন্য অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ। সেই অনুরোধে সাড়া দিয়ে গত ১৭ এপ্রিল রাতে প্রথম কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেই রাতে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তারের পাশাপাশি অবস্থানরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গও করে দেয় পুলিশ।

তারপর থেকে এ পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যের মোট ৪৩টি বিশ্ববিধ্যালয়ে ৫৬ বার অভিযান চালিয়েছে পুলিশ। সেসব অভিযান থেকেই গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২ হাজার ৪০০ আন্দোলনকারী শিক্ষার্থীকে।

পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রথম সারির কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ ইস্যুতে যা যা ঘটেছে— সেসব ঘটনার একটি সারসংক্ষপ হাজির করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া : রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার (ইউএসসি) ক্যাম্পাসে অভিযান চালিয়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আন্দোলন শুরুর পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়টিতে অভিযান চালাল পুলিশ, তবে রোববারের অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশি অভিযানের পরের দিন সোমবার এক বিবৃতিতে ইউএসসির প্রেসিডেন্ট (উপাচার্য) ক্যারল ফল্ট এক বিবৃতিতে বলেন, আন্দোলনকারীরা আইনভঙ্গ করেছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর ক্যাম্পস চত্বরে আন্দোলনকারীদের বসবাসের অনুমতি দিতে রাজি নয়।

প্রিন্সটন ইউনিভার্সিটি : বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ইসরায়েলি কোম্পানিগুলোর বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিতে অনশন ধর্মঘট শুরু করেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ। রোববার অন্তত ১৭ জন শিক্ষার্থী এই ধর্মঘট শুরু করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ভিত্তিক দৈনিক প্রিন্সেকটোনিয়ান।

ডি পল ইউনিভার্সিটি : ইলিনয় অঙ্গরাজ্যের রাজধানী শিকাগোর এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে ফিলিস্তিন ও ইসরায়েলপন্থি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক পুলিশি প্রহরার অনুরোধ জানিয়েছে কৃর্তপক্ষ। রোববার থেকে কড়া পুলিশ প্রহরা শুরু হয়েছে ডি পল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। তবে এ পর্যন্ত সংঘাত বা গ্রেপ্তারের কোনো ঘটনা সেখানে ঘটেনি।

আর্ট ইনস্টিটিউট অব শিকাগো :
তবে শনিবার শিকাগোর অপর বিশ্ববিদ্যালয় আর্ট ইনস্টিটিউট অব শিকাগোর ক্যাম্পাসে অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন মুখাপাত্র জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে কয়েক জন একজন নিরাপত্তা কর্মকর্তাকে আটকে বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের চাবি ছিনিয়ে নেওয়া, জরুরি বহির্গমন পথ বন্ধ করে দেওয়া এবং ব্যারিকেড দিয়ে ফটক আটকে দেওয়ার পর এই অভিযান চালিয়েছে পুলিশ।

ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া (ইউভিএ) : ভার্জিনিয়ার এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শনিবার অভিযান চালিয়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ছত্রভঙ্গ এবং তাদের তাঁবু তছনছ করে ফেলেছে পুলিশ। অভিযানে অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউনিভার্সিটি অব মিশিগান : রোববার এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাস শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান ছিল। যে অডিটোরিয়ামে এই অনুষ্ঠান শুরু হয়েছিল, সেখানে প্রবেশ করে সমাবর্তন অনুষ্ঠান বাতিলের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেছিলেন ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীরা। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষীরা তাদের অডিটেরিয়াম থেকে বের করে দেয়।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com