পুঁজিবাজারে জেন্ডার গ্যাপ দূর করতে হবে : স্পিকার

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   80 বার পঠিত

পুঁজিবাজারে জেন্ডার গ্যাপ দূর করতে হবে : স্পিকার

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পুঁজিবাজার একটা বিশেষায়িত ক্ষেত্র। পুঁজিবাজারে নারীর অংশগ্রহণের সম্ভাবনা অপার। মেয়েরা যেভাবে সবক্ষেত্রে এগিয়ে আসছে, পুঁজিবাজারেও তারা এগিয়ে আসবে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। সেজন্য পুঁজিবাজারে জেন্ডার গ্যাপ দূর করতে হবে।

বুধবার (২২ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত ‘পুঁজিবাজারে নারী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার- ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ পুরো বিশ্বে নারী ক্ষমতায়নের রোলমডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের অগ্রদূত। প্রধানমন্ত্রী বাংলাদেশকে সমগ্র বিশ্বে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দিতে হবে যেন নারীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রে শক্ত অবস্থান তৈরি করতে পারে। পুঁজিবাজারে নারীদের বিনিয়োগের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এছাড়া নারীরা বিনিয়োগের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, সেগুলোও দূর করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বক্তব্য দেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে তথ্য ও প্রযুক্তির উন্নয়ন হয়েছে। তিনি অনলাইন ও অটোমেটেড ট্রেডিং প্লাটফর্ম চালু করেছেন। তাই পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ বাড়াতে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান তিনি।

এর আগে ‘পুঁজিবাজারে নারী’ শীর্ষক বিষয়ের উপর প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে মডারেটর ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট শমী কায়সার। বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি সঙ্গীতা আহমেদ, অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অফ বাংলাদেশের প্রেসিডেন্ট মানতাশা আহমেদ, ইউনিলিভার বাংলাদেশের পরিচালক শামীমা আক্তার এবং অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডসের সহ-সভাপতি মনিজা চৌধুরী ডিশকাসনে অংশ নেন।

সবশেষ স্পিকার বিএসইসির কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪ প্রদান করেন। এসময় স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংকার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় স্পিকার পুঁজিবাজারের তথ্য-উপাত্ত পেতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্মার্ট হেল্পলাইন উদ্বোধন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৭ এএম | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com