শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শহর ও গ্রামে সমানতালে বেড়েছে মূল্যস্ফীতি

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   89 বার পঠিত

শহর ও গ্রামে সমানতালে বেড়েছে মূল্যস্ফীতি

সংগৃহীত ছবি

বাজারের খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে জাতীয় মূল্যস্ফীতিতে। মে মাসে শহর ও গ্রামে সমানতালে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। গত মার্চের তুলনায় এপ্রিল মাসে মূল্যস্ফীতি কমলেও মে মাসে আবারও বেড়েছে খাদ্য ও সার্বিক মূল্যস্ফীতি।

সোমবার (৩ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মে মাসের মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশ করে। বিবিএস-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গতমাসে (মে মাস) দেশের সার্বিকভাবে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৮৯ শতাংশ। যা এপ্রিল মাসে ছিল ৯.৭৪ শতাংশ। একমাসের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ১৫ শতাংশ। মে মাসে খাদ্যখাতে সার্বিকভাবে মূল্যস্ফীতি হয়েছে ১০.৭৬ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ১০.২২ শতাংশ। মে মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯.১৯ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৯.৩৪ শতাংশ।

গ্রামাঞ্চলেও মূল্যস্ফীতি বেড়েছে। মে মাসে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৯৯ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৯.৯২ শতাংশ। গ্রামাঞ্চলে মে মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়েছে দাঁড়িয়েছে ১০.৭৩ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ১০.২৫ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত খাতে মে মাসে মূল্যস্ফীতি হয়েছে ৯.৩১ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৯.৬০ শতাংশ।

মে মাসে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৭২ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৯.৪৬ শতাংশ। খাদ্যখাতে শহরাঞ্চলে মূল্যস্ফীতি হয়েছে ১০.৮৬ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ১০.১৯ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯.০৩ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৯.০১ শতাংশ।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com