ভারতে বাড়ছে পেঁয়াজের দাম

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ১২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   117 বার পঠিত

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম

ফাইল ছবি

ভারতে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গত দু’সপ্তাহে পেঁয়াজের দাম ৩০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে লেখা হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, পেঁয়াজের ফলন দেরিতে হওয়ার কারণে এবং ঈদের আগে বিপুল চাহিদার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, অনেক ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে রাখার কারণেও বৃদ্ধি পাচ্ছে এর দাম।

ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে, নাসিকের লাসলগাঁও বাজারে গত ২৫ মে এক কেজি পেঁয়াজের দাম ছিল ১৭ টাকা। কিন্তু সোমবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৬ টাকা। অন্য দিকে, ইতোমধ্যেই মহারাষ্ট্রের অনেক পাইকারি বাজারে ভালো মানের পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ টাকা ছাড়িয়ে গিয়েছে। চাহিদা এবং জোগানের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মহারাষ্ট্রের নাসিকের একজন পেঁয়াজ ব্যবসায়ী বিকাশ সিং দ্য ইকনমিক টাইমসকে বলেছেন, সারা দেশেই এ বছর মহারাষ্ট্রের পেঁয়াজের চাহিদা বেশি রয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে পেঁয়াজ রপ্তানি করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৫ পিএম | বুধবার, ১২ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com