শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জুনের মধ্যেই ৬ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

  |   বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   320 বার পঠিত

জুনের মধ্যেই ৬ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

আর্থিক খাত সংস্কারের জন্য দাতা সংস্থাদের কাছ থেকে আগামী জুনের মধ্যেই ৬ বিলিয়ন ডলার প্রত্যাশা করছে সরকার। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে আইএমএফ-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আর্থিকখাত সংস্কারে আইএমএফ সব ধরনের সহায়তা দেবে জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, ৪.৭ বিলিয়ন ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তি ১.১ বিলিয়ন ফেব্রুয়ারি-মার্চের মধ্যে চলে আসবে।

ব্যাংক খাত বিষয়ে তিনি বলেন, ডিপোজিটের যে চাপ রয়েছে তা থেকে উত্তরণে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হয়েছে। খুব দ্রুতই সেগুলো ভালো অবস্থায় ফেরত আসবে। আর আর্থিকখাত সংস্কারে এমন পদক্ষেপ নেয়া হবে যাতে আগামীর সরকার তা অনুসরণ করতে পারে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com