| বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 227 বার পঠিত
কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রেড, রিয়েল এস্টেট, রেমিট্যান্স, কালচারাল এবং বিজনেস সামিট ২০২৪। ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ রেমিট্যান্স এক্সপো’র হেলথকেয়ার পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
৫ দিন ব্যাপী এই আয়োজনে ইউনিভার্সেল মেডিকেল কলেজের পক্ষ থেকে উপস্থিত থাকবেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্ত্তী এবং ক্রিটিক্যাল কেয়ার কনসালট্যান্ট ডা: মো. আব্দুল হান্নানসহ ৪ সদস্যের একটি দল। তারা আজ কাতারে উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন
৪ সদস্যের এই দলটি চিকিৎসা পরামর্শ প্রদানের পাশাপাশি প্রবাসীদের জন্য বিশেষ হেলথ কার্ড বিতরণ করবেন। এই কার্ডের মাধ্যমে ওই প্রবাসীদের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বিশেষ ছাড়ে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।
হ্যালো সুপারস্টারের আয়োজনে ও এড পয়েন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে আছে কাতারের বাংলাদেশ দূতাবাস।
Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam