| মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 310 বার পঠিত
সিডনিতে স্বপ্ন ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্টের খ্রিষ্টীয় বর্ষ বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশ। ছবি: লেখক
অস্ট্রেলিয়ার সিডনিতে গত ২৮ ডিসেম্বর বিকেলে স্বপ্ন ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট খ্রিষ্টীয় বর্ষবিদায় উপলক্ষে গান-গল্প ও চায়ের আড্ডার আয়োজন করে। ম্যকুরি ফিল্ডের ড্রিম কটেজে আয়োজিত এই বর্ষ বিদায়ের আয়োজনে ছিল গান-কবিতা, মন খুলে আড্ডা আর গল্প। ছিল চাসহ রকমারি নাস্তা, হরেক পদের মিষ্টি ও পিঠা–পুলির আয়োজন।
বর্ষ বিদায়ের এই আড্ডায় সিডনির জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের মধ্যে একক ও দ্বৈত কণ্ঠে গান পরিবেশন করেন, স্বপ্ন ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্টের কর্ণধার ও মেইন ভোকালিস্ট মিঠু স্বপ্ন ও ইভানা খালেদ, আতিক হেলাল, আরফিনা মিতা আতিক, অমিয়া মতিন, রুমানা হক, সাকিনা আক্তার, মাসুদ মিথুন, মুরশেদ সৈয়দ, মাহি, লিলি, এলেন প্রমুখ। কবিতা আবৃত্তি করেন আশিকুর রহমান।
পড়ন্ত বিকেলে অতিথি ও শিল্পীরা স্বপ্ন ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট পরিবারের সঙ্গে কেক কেটে ইংরেজি বর্ষ ২০২৪ কে বিদায় জানায়। স্বপ্ন ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়ায় একটি কমিউনিটি ভিত্তিক সঙ্গীত প্লাটফর্ম বিগত ১১ বছর যাবত অস্ট্রেলিয়ার বাংলা ভাষাভাষী সঙ্গীত পিপাসুদের চাহিদা পূরণ করে আসছে।
Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam