শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

  |   রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   68 বার পঠিত

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘”কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি’।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি বাণী দিয়েছেন। এবারে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সেমিনার আয়োজন করা হয়েছে। এতে এনবিআরের মাল্টিপারপাস হলে আয়োজিত সেমিনারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান অতিথি, অর্থ সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন

সেমিনারে সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এনবিআর সদস্য (কাস্টমস: নীতি ও আইসিটি) হোসেন আহমদ। আর স্বাগত বক্তব্য রাখবেন সদস্য (কাস্টমস: নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) কাজী মোস্তাফিজুর রহমান।

প্রতি বছরের ন্যায় বছরেও আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ অবদান রাখার জন্য যোগ্য কর্মকর্তা/প্রতিষ্ঠানকে ডাব্লিউ সার্টিফিকেট অফ মেরিট ২০২৫ প্রদান করা হবে।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বিশেষ পোস্টার ও উৎসাহব্যঞ্জক স্লোগান সম্বলিত স্টিকার, বিলবোর্ড ও ফেস্টুন প্রদর্শন করা হবে।

চলতি অর্থবছরের প্রথমার্ধে অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে কাস্টমস খাতে ৬১ হাজার ৯৫২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৯ হাজার ৮০ কোটি টাকা। যেখানে গত অর্থবছর একই সময় আদায় হয়েছে ৪৮ হাজার ৭৮৩ কোটি ৮ লাখ টাকা। প্রবৃদ্ধি শূন্য দশমিক ৬১ শতাংশ।

১৯৫০ সালের ১৫ ডিসেম্বর ব্রাসেলসে কাউন্সিল অব কাস্টমস কো-অপারেশন (সিসিসি) গঠিত হয়। দুই বছর পর ১৯৫২ সালের ৪ নভেম্বর শুরু হয় এর কার্যক্রম। ১৯৫৩ সালের ২৬ জানুয়ারি এর প্রথম সেশনে ইউরোপের ১৭টি দেশ উপস্থিত ছিল। সেসব দেশ বিশ্বব্যাপী এর সাংগঠনিক কর্মকাণ্ডের সূচনা করে। ১৯৯৪ সালে কাউন্সিল অব কাস্টমস কো-অপারেশনের নাম পাল্টে গঠিত হয় ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন (ডব্লিউএইচও)। বর্তমানে ১৮৬ টি দেশ এ সংগঠনের সদস্য। এ সংখ্যা ২০৩০ সালের মধ্যে ১৯৩টিতে উন্নীতের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০২ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com