শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

  |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   234 বার পঠিত

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে দেশটির পেরাকের বান্দার মেরু রায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (জেবিপিএম) অপারেশন শাখার সহকারী পরিচালক সাবারোজি নোর আহমদ জানান, সোমবার সকালে খবর পেয়ে মেরু রায়া ফায়ার স্টেশনের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

দুর্ঘটনার পর আহত ব্যক্তি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। অন্য শ্রমিকরা তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে এবং সাহায্যের চেষ্টা করে। অপারেশন দলের প্রধান আহত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করেন এবং সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন।

কিন্তু আহত ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সাবারোজি নোর আহমদ।

 

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com