শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নো ভিসা ফি বৃদ্ধি, লন্ডনে প্রবাসীদের প্রতিবাদ

  |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

নো ভিসা ফি বৃদ্ধি, লন্ডনে প্রবাসীদের প্রতিবাদ

নো ভিসা ফি বৃদ্ধি, লন্ডনে প্রবাসীদের প্রতিবাদ

অত্যধিক হারে নো ভিসা ফি বৃদ্ধি ও বিমানের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধের পাঁয়তারার প্রতিবাদে এবং সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত ও বিদেশি অন্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিতে লন্ডনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনের পক্ষ থেকে পূর্ব লন্ডনের হোয়াইটচ‍্যাপেল রোডের একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব সমাজসেবক মো. তাজুল ইসলাম ও কো-কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেটের প্রেট্রন ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেটের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক সিভিক মেয়র কাউন্সিলার জোছনা ইসলাম, কবি মুজিবুল হক মনি, কাউন্সিলার সাম ইসলাম, ক্যাম্পেইন কমিটির সচিব মোহাম্মদ আব্দুর রব ও সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, ব্রিটিশ বাংলাদেশিদের পাসপোর্টের জন্য নো ভিসা ফি ৪৬ পাউন্ড থেকে ৭০ পাউন্ডে একদিনের নোটিশে বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। অবিলম্বে তা হ্রাস বা বাতিল করতে হবে। দীর্ঘ ২২ বছরেও ওসমানী বিমানবন্দর কেন পূর্ণাঙ্গ বিমানবন্দর হয়নি এবং কেন কাতার, আমিরাতসহ অন্য এয়ারলাইন্স ওঠানামা করে না তা প্রবাসীরা জানতে চায়।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রবাসীদের এসব দাবি না মানলে রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হতে পারে। বিমানের ভাড়া বৃদ্ধিরও সমালোচনা করে তা কমানোর দাবি জানান প্রবাসীরা। তারা ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইটের ব্যাপারে স্পষ্ট ঘোষণার দাবি জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com