শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২৫ ডিগ্রির নিচে এসি চালালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন —বিদ্যুৎ উপদেষ্টা

  |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

২৫ ডিগ্রির নিচে এসি চালালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন —বিদ্যুৎ উপদেষ্টা

২৫ ডিগ্রির নিচে এসি চালালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন —বিদ্যুৎ উপদেষ্টা

আসন্ন রমজান ও গ্রীষ্মে বিদ্যুৎ সংকট মোকাবেলায় দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, মসজিদ ও বাসাবাড়িতে এসির ব্যবহার ২৫ ডিগ্রিতে রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সেই সঙ্গে কঠোর বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কিংবা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ ওসমানী মিলনায়তনে গতকাল জেলা প্রশাসক সম্মেলন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ ‍উপদেষ্টা এ কথা বলেন।

বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, ‘অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছে। বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ায় বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পরিশোধে আমাদের বেগ পেতে হচ্ছে। এমন পরিস্থিতিতেও আমরা আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার সব রকম পরিকল্পনা হাতে নিয়েছি।’
তিনি বলেন, ‘শীতকালে আমাদের বিদ্যুতের চাহিদা থাকে নয় হাজার মেগাওয়াট। গ্রীষ্মে চাহিদা বেড়ে দাঁড়ায় ১৭-১৮ হাজার মেগাওয়াট। এই যে চাহিদাটা বেড়ে যাওয়া, তার অন্যতম দুটো কারণ হচ্ছে সেচ ও এসির ব্যবহার বা কুলিং লোড। সেচ যেহেতু খাদ্যোৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট, তাই একে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব। কিন্তু এসির যে ব্যবহার, এটা যদি পরিমিত আকারে ব্যবহার করা যায়, তাহলে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়।’

উপদেষ্টা আরো বলেন, ‘কুলিং লোড কমাতে আমরা এরই মধ্যে উদ্যোগ নিয়েছি। ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করেছি, তিনি যেন প্রত্যেকটা মসজিদে তারাবির সময় এসি ২৫ ডিগ্রিতে ব্যবহারের নির্দেশনা দেন। সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিসেও এ নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হবে। এসি ব্যবহারের এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে বিদ্যুৎ বিভাগের একটি টিম কাজ করবে। কোথাও তার ব্যত্যয় ঘটলে সেখানে লোডশেডিং করা হবে, এমনকি ক্ষেত্রবিশেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করা হতে পারে। সেখানে শহর বা গ্রাম বিবেচনা করা হবে না। ঘোষণা দিয়েই লোডশেডিং করা হবে।’

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, ‘শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপদেষ্টা পরিষদের সবার কাছে চিঠি দেয়া হচ্ছে। সচিবালয়ের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে এ চিঠি দেয়া হবে। আর মানুষের বাসাবাড়ির বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি।’

গ্যাস সংকটের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘গ্যাস উৎপাদন বাড়াতে কূপ খনন করা হচ্ছে। যেখান থেকে অল্প অল্প করে উৎপাদন বাড়ছে। এছাড়া গ্যাসের অবৈধ যেসব সংযোগ রয়েছে, সেগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। এতেও কিন্তু ২০০ এমএমসিএফডি গ্যাস সাশ্রয় হচ্ছে। তাছাড়া এলএনজি আমদানির ক্ষেত্রে যথেষ্ট বৈদেশিক মুদ্রার সহায়তা যেন পাই, সে বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকও করা হয়েছে। আমাদের বিদ্যুৎ উৎপাদনে কিন্তু সক্ষমতার অভাব নেই, অভাব হলো জ্বালানির।’

উপদেষ্টা বলেন, ‘বর্তমানে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনা হয়। সেক্ষেত্রে কয়লা, গ্যাস ও তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে কী পরিমাণে, কত দামে বিদ্যুৎ কেনা হবে, সে বিষয়ে একটি মানদণ্ড ঠিক করা হবে। সব মিলিয়ে আমরা বিদ্যুৎ ও জ্বালানি খাতকে একটি সাসটেইনেবল পর্যায়ে নিয়ে আসতে চাই।’

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com