| মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | 113 বার পঠিত
জমজমাট ফুটপাতের ইফতার বাজার
রোজার দ্বিতীয় দিনে জমে উঠেছে ফুটপাতের ইফতার বাজার। রাজধানীর আগারগাঁও নতুন রাস্তা, সমাজকল্যাণ মোড়, নির্বাচন ভবনের সামনের সড়ক ও পাসপোর্ট অফিস এলাকায় বেশ জমে উঠেছে ভ্রাম্যমাণ ইফতারির দোকান। প্রতিদিন দুপুরের পর থেকেই শুরু হয় দোকানিদের কর্মযজ্ঞ। দুপুর ২টা থেকে প্রক্রিয়া শুরু করে ইফতার সামগ্রী বানান দোকানিরা। তিনটার পর থেকেই বিক্রি শুরু হয়। অফিস ফেরত লোকজনই এখানকার বেশি ক্রেতা। বাসায় যাওয়ার পথে নিয়ে যান ইফতার।
আগারগাঁও আইডিবির সামনেই পসরা সাজিয়ে বসেছেন টং দোকানি মনির হোসেন। তার কাছে ১১ আইটেমের ইফতার সামগ্রী পাওয়া যায়। এর মধ্যে মুড়ির প্যাকেট ৭০ টাকা (৫০০ গ্রাম), সবজি পাকোড়া ১০টাকা, পেঁয়াজু ১০ টাকা, আলুর চপ ৫ টাকা, বেগুনি ৫ টাকা, ডিম চপ ১০ টাকা, চিকেন সাসলিক ৩০ টাকা, ছোলা ২০০ টাকা কেজি, বুন্দিয়া ২০০ টাকা কেজি, জিলাপি (মোটা) ২০০ টাকা কেজি, জিলাপি (চিকন) ৩০০ টাকা কেজি।
Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam