শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী নিহত

  |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের অজি উল্ল্যাহ হাফেজ বাড়ির মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে। কামরুলের বড় ভাই কামরুজ্জামানের বরাত দিয়ে পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কামরুজ্জামান জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কামরুল ইসলাম। সেখানে কিছুদিন চাকরির পর নিজে দোকান দিয়েছেন। দেশটির ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় ডাকাতি করতে আসে দুজন কৃষ্ণাঙ্গ। এ সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। এক পর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরো নগদ অর্থ আছে ভেবে তাকে নিয়ে যায় গাড়ির কাছে। সেখানেই কামরুলের বুকের বাম পাশে গুলি করে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম জানান, নিহতের বিষয়টি তিনিও শুনেছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com