শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আরব আমিরাতে ৩৯ হাজারের বেশি ব্যাংক কর্মী

  |   সোমবার, ১৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   68 বার পঠিত

আরব আমিরাতে ৩৯ হাজারের বেশি ব্যাংক কর্মী

আরব আমিরাতে ৩৯ হাজারের বেশি ব্যাংক কর্মী

সেন্ট্রাল ব্যাংক অব ইউনাইটেড আরব আমিরাতের (সিবিইউএইএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ দেশটির ব্যাংকগুলোয় কর্মী সংখ্যা ৩৯ হাজার ৪৬-এ পৌঁছে। এর মাধ্যমে ২০১৫ সালের পর প্রথমবারের মতো ৩৯ হাজারের গণ্ডি পার হলো। খবর অ্যারাবিয়ান বিজনেস।

কেন্দ্রীয় ব্যাংকের মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ইউএইর ব্যাংক খাতে ৮৭৮ জন নতুন কর্মী যোগ দিয়েছেন, যা ২০২৩ সালের ৩৮ হাজার ১৬৮ জনের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি।

গত ডিসেম্বরের শেষ নাগাদ মোট কর্মীর মধ্যে ৩২ হাজার ৫৯০ কর্মী আরব আমিরাতের স্থানীয় ব্যাংক ও ৬ হাজার ৪৫৬ জন বিদেশী ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে সিবিইউএইএর স্বর্ণের মজুদ ২০২৪ সালে ২৬ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৬৩০ কোটি ডলারে পৌঁছে, যা ২০২৩ সালের ৪৯০ কোটি ডলার থেকে অনেক বেশি।

২০২৪ সালের শেষ নাগাদ দেশটির ব্যাংকগুলোয় ডিমান্ড ডিপোজিট ৩০ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছেছে, যার মধ্যে ২২ হাজার ৪০০ কোটি ডলার স্থানীয় মুদ্রায় রাখা হয়েছে। অন্যদিকে সেভিংস ডিপোজিট হয়েছে ৮ হাজার ৬৪০ কোটি ডলার, যার মধ্যে ৭ হাজার ২২০ কোটি ডলার স্থানীয় মুদ্রায় রয়েছে। এছাড়া টাইম ডিপোজিটের পরিমাণ ২৫ হাজার ৭৫০ কোটি ডলার, এর মধ্যে স্থানীয় মুদ্রা ১৫ হাজার ৭০ কোটি ডলার।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৪ সালের শেষে ইউএই ব্যাংকিং খাতে আন্তর্জাতিক রিজার্ভের পরিমাণ ৩৯ হাজার ৪০০ কোটি অতিক্রম করেছে, যা ২০২৩ সালের শেষে ছিল ৩১ হাজার ২০০ কোটি ডলার।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com