তিনি বলেন, ড্রোন হামলার মাধ্যমে সেনাবাহিনীর ওপর চালানো বোমা হামলায় ভীত হয়ে অনেকে ময়ে নদী পেরিয়ে থাইল্যান্ডের তাক প্রদেশে প্রবেশ করে। ‘প্রায় ২০০ জন মানুষ… গতকাল বিকাল থেকে আসতে শুরু করেছে,’ বলেন তিনি। ‘তারা সবাই জাতিগত কারেন জনগণ।’
যারা সীমান্ত পার হয়েছে, তাদের অস্থায়ীভাবে রতচামানু টাস্ক ফোর্সের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানান তিনি। থাই সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।মাইত্রি সতর্ক করে বলেন, আরো মানুষ থাইল্যান্ডে প্রবেশ করতে পারে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফেরত পাঠানো হবে।
গত ২৮ মার্চ মিয়ানমারের মধ্যাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৩,৭০০ জনের বেশি মানুষের মৃত্যুর পর ত্রাণ কার্যক্রম সহজ করতে সামরিক জান্তা ও বিভিন্ন বিরোধী গোষ্ঠী যুদ্ধবিরতি ঘোষণা করে।তবে এ সপ্তাহে মিয়ানমারের বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, কারেন রাজ্যের কয়েকটি শহরে এখনো লড়াই চলছে, যেগুলো থাইল্যান্ডের মায়ে সট সীমান্ত শহরের সঙ্গে সংযুক্ত প্রধান সড়কের পাশে অবস্থিত।