আগামী ৬ মে থেকে শুরু হবে মতিঝিল আবাসন মেলা-২০২৫

অনলাইন ডেস্ক

রবিবার, ০৪ মে ২০২৫   প্রিন্ট  

আগামী ৬ মে থেকে শুরু হবে মতিঝিল আবাসন মেলা-২০২৫

আগামী ৬ মে থেকে শুরু হবে মতিঝিল আবাসন মেলা-২০২৫

বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আগামী ৬, ৭ ও ৮  মে ২০২৫ ইং তারিখে ৩ দিন ব্যাপী “মতিঝিল আবাসন মেলা  ২০২৫” অনুষ্ঠিত হবে হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল, মতিঝিল এ।

মেলায় দেশের তথা  ঢাকার বেশকিছু স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসলাম শেখ জানান ,“আমার স্বপ্ন আমার বাড়ি” এই স্লোগান কে সামনে রেখে আমরা  মতিঝিল আবাসন মেলায় মতিঝিলের বর্তমান ও ভবিষ্যৎ আবাসন নিয়ে চমৎকার ও আকর্ষণীয় কিছু আয়োজন করছি । আয়োজনের অংশ হিসেবে থাকছে মতিঝিলের বিভিন্ন লোকেশনে প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস এবং পর্যটন নগরি কক্সবাজার, কুয়াকাটাসহ বিভিন্ন পর্যটন এরিয়ার রিসোর্ট ,৫ তারকা মানের হোটেলের শেয়ার/মালিকানা কেনার সুযোগ ও আবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য।

তিনি আরও বলেন, সাধারণ জনগণের মাঝে আবাসনের সুস্পষ্ট ধারণা দেওয়া এবং আবাসন ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সেতু বন্ধন তৈরির প্রেক্ষিতে আমরা ডোর তো ডোর ব্র্যান্ডিং করছি।

মেলার আকর্ষণ হিসেবে থাকবে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০-২০% এর বিশেষ মূল্য ছাড় এবং বিভিন্ন ধরণের উপহার সামগ্রী।

মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। মেলায় আসার জন্য স্ববান্ধবে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৪০ AM | রবিবার, ০৪ মে ২০২৫

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#