| সোমবার, ০৫ মে ২০২৫ | প্রিন্ট | 77 বার পঠিত
বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট
চলতি বছরের শেষ নাগাদ বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে অবসর নেবেন ওয়ারেন বাফেট। সম্প্রতি বার্ষিক শেয়ারহোল্ডার সভায় তিনি জানান, কোম্পানির ভাইস চেয়ারম্যান গ্রেগ অ্যাবেলের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। ৯৪ বছর বয়সী এ ধনকুবের বলেন, ‘আমার মনে হয়, গ্রেগের কোম্পানির সিইও হওয়ার সময় এসেছে। বছরের শেষ দিকে তিনি দায়িত্ব নেবেন।’ অনেকেই ওয়ারেন বাফেটকে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ বিনিয়োগকারী মনে করেন। ধুঁকতে থাকা টেক্সটাইল কোম্পানি থেকে বার্কশায়ার হ্যাথাওয়েকে ১ লাখ ১৬ হাজার কোটি ডলারের বিনিয়োগ সাম্রাজ্যে পরিণত করেছেন তিনি। খবর বিবিসি।
Posted ৪:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam