শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১৫ লাখ আন্তর্জাতিক পর্যটক পেয়েছে কাতার

  |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

১৫ লাখ আন্তর্জাতিক পর্যটক পেয়েছে কাতার

১৫ লাখ আন্তর্জাতিক পর্যটক পেয়েছে কাতার

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১৫ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে কাতার। বিষয়টিকে এখন দেশটির পর্যটন কৌশলের ধারাবাহিক অগ্রগতির ফল হিসেবে দেখা হচ্ছে। খবর আরব নিউজ।

এ সময় আন্তর্জাতিক দর্শনার্থী প্রাপ্তিতে মূল চালিকাশক্তি ছিল একাধিক ইভেন্ট। যার মধ্যে রয়েছে ওয়েব সামিট কাতার, দোহা জুয়েলারি ও ঘড়ি প্রদর্শনী এবং কাতার আন্তর্জাতিক খাদ্য উৎসবের মতো আন্তর্জাতিক ইভেন্ট।

অবশ্য মার্চে শেষ হওয়া প্রান্তিকে আন্তর্জাতিক পর্যটক উপস্থিতির এ সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় কিছুটা কম। ওই সময় দেশটিকে ভ্রমণ গন্তব্য হিসেবে বেছে নেন ১৬ লাখ দর্শনার্থী।

কাতারে আসা দর্শনার্থীদের মধ্যে ৩৬ শতাংশ ছিল গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর। এরপর ইউরোপ থেকে ২৮ শতাংশ ও এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে ২০ শতাংশ, যা কাতারের বৈচিত্র্যপূর্ণ বাজারে ক্রমবর্ধমান সম্প্রসারণ নির্দেশ করে বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com