| শনিবার, ১৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত
বন্দি বিনিময়ে যুক্তরাষ্ট্রে ফিরলেন ১০ মার্কিনি, ভেনেজুয়েলায় ফিরল ২০০’র বেশি নাগরিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭৯৮ সালের অ্যালিয়েন এনিমি অ্যাক্টস ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে তাদের বিতাড়িত করলে মানবাধিকার সংস্থাগুলো এ পদক্ষেপের তীব্র সমালোচনা করে। অভিযোগ ওঠে, অভিযুক্তদের যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ দেয়া হয়নি।
ত্রিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তির আওতায় ২০০-এর বেশি ভেনেজুয়েলান নাগরিক এল সালভাদরের একটি কারাগার থেকে মুক্তি পেয়ে শুক্রবার দেশে ফিরেছেন। একই সঙ্গে ভেনেজুয়েলা থেকে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছেন ১০ মার্কিন নাগরিকও। খবর রয়টার্স।
ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, মোট ২৫২ জন ভেনেজুয়েলানকে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে অধিকাংশই চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হয়ে এল সালভাদরের কুখ্যাত সিসোট কারাগারে বন্দি ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ত্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সদস্য।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭৯৮ সালের অ্যালিয়েন এনিমি অ্যাক্টস ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে তাদের বিতাড়িত করলে মানবাধিকার সংস্থাগুলো এ পদক্ষেপের তীব্র সমালোচনা করে। অভিযোগ ওঠে, অভিযুক্তদের যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ দেয়া হয়নি।
দুটি উড়োজাহাজে করে তাদের ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ফিরিয়ে আনা হয়। ভেনেজুয়েলা জানিয়েছে, ফিরিয়ে আনা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হবে। মাত্র সাত জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে।
এদিকে, কারাকাসে যুক্তরাষ্ট্রের অস্থায়ী কূটনীতিক জন ম্যাকনামারার সঙ্গে মুক্ত মার্কিন নাগরিকদের ছবি প্রকাশ করেছে দেশটির দূতাবাস।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ভেনেজুয়েলায় আরো ৮০ জন অভ্যন্তরীণ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়া হবে।
বিনিময়ের অংশ হিসেবে সাত ভেনেজুয়েলান শিশুও স্বদেশে ফিরেছে। তারা যুক্তরাষ্ট্রে অভিভাবকদের থেকে আলাদা হয়ে গিয়েছিল।
Posted ৪:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam