শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দাবানলে বিধ্বস্ত গ্রিস, ইইউ-এর কাছে সাহায্যের আবেদন

  |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   207 বার পঠিত

দাবানলে বিধ্বস্ত গ্রিস, ইইউ-এর কাছে সাহায্যের আবেদন

দাবানলে বিধ্বস্ত গ্রিস, ইইউ-এর কাছে সাহায্যের আবেদন

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিসের রাজধানী এথেন্সের আশপাশের অঞ্চল। দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, অন্তত পাঁচটি ভয়াবহ দাবানলের সঙ্গে লড়ছে তারা। যার মধ্যে একটি ভয়াল আগুন রাজধানী এথেন্স থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তরে ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। খবর বিবিসি।

আগুনের ধোঁয়া ও পোড়া কাঠের গন্ধ এতটাই তীব্র যে তা এথেন্সের কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে। দাবানল নিয়ন্ত্রণে এরইমধ্যে ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে গ্রিস প্রশাসন। ইইউ-এর সিভিল প্রোটেকশন মেকানিজমের মাধ্যমে ছয়টি অতিরিক্ত অগ্নিনির্বাপক বিমান চেয়েছে দেশটি।

দাবানলের সময় চলছে গ্রিসের ইতিহাসের অন্যতম ভয়াবহ তাপপ্রবাহ। রোববার দেশজুড়ে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। প্রচণ্ড তাপদাহ ও প্রবল বাতাস দাবানল নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী ইয়ানিস কেফালোইয়ানিস। বিশেষ করে এথেন্সের আশপাশের অ্যাটিকা অঞ্চল ও পেলোপনিস উপদ্বীপে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়েছে।

দমকল বিভাগ জানিয়েছে, মূল আগুনের ফ্রন্ট নিয়ন্ত্রণে আনা গেলেও ছড়িয়ে-ছিটিয়ে থাকা জায়গায় এখনো আগুন জ্বলছে। দুই শতাধিক দমকল কর্মী, হেলিকপ্টার ও পানিবাহী বিমান দিয়ে এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন। এভিয়া দ্বীপের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্রুত এটি আফ্রাতির দিকে ছড়িয়ে পড়ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আরো বেশ কিছু অঞ্চল এখনও আগুনের উচ্চ ঝুঁকিতে রয়েছে— এর মধ্যে রয়েছে আয়োনিয়ান দ্বীপপুঞ্জ, পশ্চিম গ্রীস, পেলোপনেস, মধ্য গ্রীস, আটিকা, এপিরাস, পশ্চিম মেসিডোনিয়া (ফ্লোরিনা, কাস্তোরিয়া, কোজানি), পূর্ব মেসিডোনিয়া ও থ্রেস (এভরোস), থেসালি (মাগনিসিয়া, লারিসা, ত্রিকালা), দক্ষিণ এজিয়ান (রোডস) এবং ক্রিট।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com