শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি

  |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   168 বার পঠিত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি

যুক্তরাষ্ট্রে ট্রেজারি বন্ডের ইল্ড এখন পড়তির দিকে। মুদ্রাবাজারে কমেছে ডলারের বিনিময় হারও। এতে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে স্বর্ণের। পণ্যটির বাজারে বিনিয়োগকারীরা এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের মধ্যকার বৈঠকের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৩৪৮ ডলার ২৮ সেন্টে। এ সময় যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে মূল্যবান ধাতুটির দাম বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩৯৩ ডলার ৪০ সেন্টে।

স্বর্ণ বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘ট্রেজারি ইল্ড ও ডলারের বিনিময় হার কমে যাওয়ার কারণে স্বর্ণের দাম আবার বেড়েছে।’

উল্লেখ্য, গতকাল যুক্তরাষ্ট্রে ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড দুই সপ্তাহের বেশি সময়ের সর্বোচ্চ অবস্থান থেকে নেমে এসেছে।

এদিকে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে ইউরোপীয় নেতাদেরও যোগ দেয়ার কথা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের বৈঠকে যে শান্তি প্রস্তাব উঠেছে, তাতে মস্কো কিছু দখলকৃত অঞ্চল ছাড়তে পারে এবং কিয়েভ পূর্বাঞ্চলের কিছু অংশ ছেড়ে দিতে পারে বলে সূত্র জানিয়েছে।

নরম্যান আরো বলেন, ‘এ মুহূর্তে স্বর্ণের বাজারে ভূরাজনৈতিক খবরের আগাম প্রতিক্রিয়া দেখানো বুদ্ধিমানের কাজ হবে না। যদি ইউক্রেন ইস্যুতে উত্তেজনা প্রশমনের আভাস মেলে তাহলে মূল্যবান ধাতুটির দাম কিছুটা কমে আসতে পারে।’

এছাড়া বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) জ্যাকসন হোল সম্মেলনের দিকে নজর রাখছেন। সেপ্টেম্বরে ফেড সুদহার কমিয়ে দিতে পারে বলে রয়টার্সের জরিপে অংশ নেয়া অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন।

রয়টার্সের অন্য এক জরিপ অনুযায়ী, জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) দশমিক ৩ শতাংশ বেড়ে বার্ষিক হার ৩ শতাংশে পৌঁছতে পারে। এতে ফেডের মূল্যস্ফীতি ২ শতাংশে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নাও হতে পারে।

এএনজেডের কমোডিটি স্ট্র্যাটেজিস্ট সোনি কুমারি বলেন, ‘সাম্প্রতিক দুর্বল শ্রমবাজারের তথ্যের পর মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম হলে সুদহার কমানোর সম্ভাবনা বাড়বে। এমন পরিস্থিতিতে স্বর্ণের দাম আরো বাড়তে পারে।’

স্পট মার্কেটে গতকাল রুপার দাম দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য পৌঁছেছে ৩৮ ডলার ৮ সেন্টে। এ সময় প্লাটিনামের বাজারদর আউন্সপ্রতি ১ হাজার ৩৩৫ ডলার ৬ সেন্টে স্থিতিশীল ছিল। গতকাল প্রতি আউন্স প্যালাডিয়ামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ ডলার ৯২ সেন্টে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com