| বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 99 বার পঠিত
সরকারি সফরে চীন গেছেন সেনাবাহিনী প্রধান
সরকারি সফরে আজ (২১ আগস্ট) চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বি-পক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
Posted ৪:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam