শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

  |   সোমবার, ২৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   99 বার পঠিত

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দূতাবাসের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। ফলে তাদের দেশে অনেক ধরনের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়। এনআইডি কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এখন জাপান প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আগামী নির্বাচনে প্রবাসীরা যাতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে বলে জানান।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপানে এনআইডি সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, জাপানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দূতাবাস জানায়, জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইনে (https://services.nidw.gov.bd) আবেদন করে দূতাবাসে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com