শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বার্সেলোনায় বিয়ানীবাজার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

  |   বুধবার, ২৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   90 বার পঠিত

বার্সেলোনায় বিয়ানীবাজার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

বার্সেলোনায় বিয়ানীবাজার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

স্পেনের বাণিজ্যিক ও পর্যটন নগরী বার্সেলোনায় বিয়ানীবাজার জনকল্যাণ অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার নতুন কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে লুৎফুর রহমান সুমনকে সভাপতি, আজাদুর রহমান আজাদকে সাধারণ সম্পাদক এবং জনি আহমদকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

গত রোববার স্থানীয় একটি রেস্তোরাঁয় প্রথম পর্বে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা লোকমান হোসেন পরিচালনায় সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি ঘোষণা করেন উপদেষ্টা রফিক উদ্দিন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহসভাপতি আলমগীর সিদ্দিকী ও মুরশেদ আলম লায়েক, সহ-সভাপতি বাবুল আহমদ, সুহেল আহমদ, হাসান আহমদ, নাইমুল হুসাইন, শহিদুল ইসলাম, জাকির হোসেন পারুল, হোসেন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুহেল ও আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমদ, শাহীন আহমদ, স্বপন, জামিল আহমদ, এবাদুর রহমান, জাবির হোসাইন জামিল, আলী হোসেন, মশিউর রহমান মোহন, আজহারুল আলম মিসু, শুক্কুর আহমদ ও কামাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ছামাদ উদ্দিন, ফয়েজ আহমদ, জবরুল আহমদ, আব্দুর রহমান, জাহেদ শিপলু, আলতাব হোসেন ও কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ ছালিম হুসাইন ও সহ-কোষাধ্যক্ষ রাজু আহমদ, তুহিন আহমদ, ইমরান আহমদ ও উজ্জ্বল সামি, দপ্তর সম্পাদক ফয়েজ উদ্দিন ও সহ-দপ্তর সম্পাদক অলিদ, আমির উদ্দিন ও তাহসিন রশিদ সুহান; প্রচার সম্পাদক মাহদি হাসান নয়ন ও সহ-প্রচার সম্পাদক মাহফুজ রহমান, আব্দুল কাইয়ুম, আবজল আহমদ, ইমরান আহমদ, আব্দুল বাছিত ও সাফি আহমদ, ধর্ম সম্পাদক মজির উদ্দিন ও সহ-ধর্ম সম্পাদক শামিম আহমদ, সুহেল আহমদ ও আব্দুর রব, ক্রীড়া সম্পাদক রাসেল আহমদ ও সহ-সম্পাদক কামরান হুসেন, হুসাইন আহমদ, নাদির হুসেন, জায়েদ হাসান, সামি আহমদ ও আব্দুল খালিক, প্রকাশনা সম্পাদক আঃ শুক্কুর ও সহ-প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, রাজন হোসেন, জয়নাল, তানভির আহমদ ও আব্দুল আলিম, সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান ও সহ-সাংস্কৃতিক সম্পাদক সাদিকুল ইসলাম সুহেল, আলী আহমদ, রনি আহমদ ও আবু হাসান, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক আছাদ উদ্দিন ও সহ-সম্পাদক হানিফ ও আব্দুল নাসির, আন্তর্জাতিক সম্পাদক আমিন উদ্দিন ও সহ-আন্তর্জাতিক সম্পাদক এম ডি আলি সাজু ও রেদওয়াদ আহমদ। এছাড়া প্রথম সদস্য খালেদুর রহমান এবং সদস্য নজমুল ইসলাম, ইমরান রাসেল, হেলাল উদ্দিন, জুনেদ আহমদ, কামরান আহমদ, ওলিউর রহমান ও জসিম উদ্দিন। এছাড়াও উপদেষ্টা হিসেবে আব্দুল বাছিত কয়ছর, রফিক উদ্দিন, লোকমান হোসেন, ইসলাম উদ্দিন, শাহ আব্দুল কাদির, কয়ছর আহমদ, ফয়ছল আহমদ, রহিম উদ্দিন, আব্দুল বাছিত, কাওছার আহমদ, শাপলু চৌধুরী, আবুল কাসেম সুমন, মৌলানা আব্দুল জলিল, নাজিম উদ্দিন, একলিম আহমদ, খালেদ আহমদ, জালাল উদ্দিন, আবুল হোসেন, সাব্বির আহমদ, জাকির হোসেন লাকি, নিজাম উদ্দিন, খালেদ আহমদ, জয়নুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবগঠিত কমিটির সভাপতি লুৎফুর রহমান সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, স্পেন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাহাদুল সুহেদ, সংগঠনের কার্যনিবাহী সদস্য খালেদুর রহমান এবং সিনিয়র সহসভাপতি আলমগীর সিদ্দিকী প্রমুখ।

আগত অতিথিরা নবগঠিত কার্যকরী কমিটির নেতাদের প্রতি বার্সেলোনায় নতুন অভিবাসন প্রত্যাশীদের সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়া অতিথিরা সংগঠনকে শুধু বিয়ানীবাজার প্রবাসীদের উন্নয়নে সীমাবদ্ধ না রেখে সমগ্র বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্যও উৎসাহিত করেন। নবগঠিত কমিটির নেতারা ঐক্য, সমাজসেবা ও প্রগতির গুরুত্বে আলোকপাত করেন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতার আহ্বান জানান।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:২০ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com