| বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 111 বার পঠিত
শেয়ারদরে কারসাজির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে মোট ৪৪ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭২তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
তথ্যানুসারে ২০২১ সালের ২৪ মে থেকে ৫ জুলাই পর্যন্ত নিউ লাইন ক্লোদিংস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি তদন্ত করে বিএসইসি। তদন্তে শেয়ারদর কারসাজির প্রমাণ পেয়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে মো. রিয়াজ মাহমুদ সরকারকে ১ কোটি ১৪ লাখ টাকা, আবুল বাশারকে ৪ কোটি ২ লাখ, সরকার প্রিন্টিং
অন্যদিকে ২০২১ সালের ২৪ এপ্রিল থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনসংক্রান্ত কার্যক্রম তদন্ত করে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এনআরবি ব্যাংকের তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ কামরুল হাসানকে ৭৫ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। পাশাপাশি পুঁজিবাজারের সব কার্যক্রম থেকে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সময়ে শেখ ফারুক আহমেদকে ৩০ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করে কমিশন।
অ্যান্ড পাবলিশিংকে ৪ কোটি ২৮ লাখ, মো. সেলিমকে ১ কোটি ৬৯ লাখ ও জামিলকে ২ কোটি ২০ লাখ টাকা জরিমানা করে কমিশন।
Posted ১০:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam