| মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 93 বার পঠিত
তৈরি পোশাক খাতের উদ্যোক্তা ব্যবসায়ী ওহেদুর রহমান জুয়েল। কভিড-পরবর্তী সময় অর্থনৈতিক ধাক্কা সামলাতে না পেরে বিনিয়োগের সন্ধানে নামেন। একপর্যায়ে ছুটে যান সরকারি প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানিতে (আইআইএফসি)। সেখানকার পরামর্শকের সঙ্গে আলোচনার পর চুক্তিও করেন তিনি। সে মোতাবেক ওহেদুর রহমানকে নিয়ে যাওয়া হয় দুবাই। রাখা হয় তারকা মানের হোটেলে। দুবাইয়ে তাকে দিয়ে খোলানো হয় প্রতিষ্ঠানও। পরামর্শক ফি নেয়া হয় ডলারে। দিনের পর দিন দুবাইয়ে রাখা হলেও বিদেশী বিনিয়োগ পাওয়া যায়নি। এ উদ্যোক্তার মতো এমন অনেক ব্যবসায়ীকেই তিনি সেখানে পান, যারা একইভাবে প্রতারণার শিকার।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অধীনে ২০০০ সালে পরামর্শক সংস্থা হিসেবে যাত্রা শুরু করে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার (আইআইএফসি)। প্রতিষ্ঠার পর থেকে দেশের অবকাঠামো খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সহজতর করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। কিন্তু সম্প্রতি উদ্যোক্তা ব্যবসায়ীর অভিযোগের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে সংস্থাটির ভাবমূর্তি।
আইআইএফসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অবশ্য বলেন, ‘অবসরে যাওয়া কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন, সেটি প্রতিষ্ঠানটির দায়িত্ব নয়। তবে ঘটনাটি প্রমাণিত হলে এর দায় পুরো খাতের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবে।’
Posted ৯:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam