শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বব্যাপী তেল-গ্যাস ক্ষেত্রে উত্তোলন হ্রাসের হার এখন দ্রুতগতিতে বাড়ছে

  |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   92 বার পঠিত

বিশ্বব্যাপী তেল-গ্যাস ক্ষেত্রে উত্তোলন হ্রাসের হার এখন দ্রুতগতিতে বাড়ছে

বিশ্বের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রগুলো থেকে উত্তোলন হ্রাসের স্বাভাবিক হার (ন্যাচারাল রেট অব ডিক্লাইন ইন আউটপুট বা নতুন বিনিয়োগ ছাড়াই স্বাভাবিক উত্তোলন হ্রাসের হার) দ্রুত বাড়ছে। এক্ষেত্রে মূল ভূমিকা রাখছে শেল ও গভীর সমুদ্র থেকে প্রাপ্ত সম্পদের ওপর বাড়তি নির্ভরশীলতা। এ অবস্থায় উত্তোলন স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এ খাতে বিনিয়োগ বাড়াতে হবে বলে মনে করছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)।

আইইএর সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিদ্যমান ক্ষেত্রগুলোয় ধারাবাহিক বিনিয়োগ না হলে প্রতি বছর ব্রাজিল ও নরওয়ের সম্মিলিত উৎপাদনের সমপরিমাণ সরবরাহ কমে যাবে। এর প্রভাব পড়বে বাজার ও জ্বালানি নিরাপত্তায়।

এ বিষয়ে আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, ‘তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন পর্যায়ে যে বিনিয়োগ করা হয় তার খুব অল্প অংশ নতুন চাহিদা মেটাতে ব্যবহৃত হয়। প্রতি বছর প্রায় ৯০ শতাংশ বিনিয়োগই বিদ্যমান ক্ষেত্রের উত্তোলন হ্রাস মোকাবেলায় ব্যয় হয়। উত্তোলন হ্রাসের হারই এখন বিনিয়োগ নিয়ে আলোচনায় সবচেয়ে বড় বিষয়।’

প্রতিবেদন অনুযায়ী, ১৫ হাজারেরও বেশি জ্বালানি তেল ও–প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের উৎপাদন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বার্ষিক উত্তোলন হ্রাসের হার এখন প্রচলিত জ্বালানি তেল উত্তোলন ক্ষেত্রে গড়ে ৫ দশমিক ৬ শতাংশ। প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে এ হার ৬ দশমিক ৮ শতাংশ।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com