শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাশিয়ায় গমের রফতানি মূল্য আরো কমেছে

  |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত

রাশিয়ায় গমের রফতানি মূল্য আরো কমেছে

রাশিয়ায় গত সপ্তাহে গমের রফতানি মূল্য আরো কমেছে। এতে আন্তর্জাতিক বাজারে রুশ গমের প্রতিযোগী সক্ষমতা আরো বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও এ সময় রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে খাদ্যশস্যটির দাম বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, রাশিয়ায় স্থানীয় পর্যায়ে গমের মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে রুবলের বিনিময় হার কমে যাওয়া ও কৃষকদের বিক্রি হ্রাস।

আইকেএআরের প্রধান দিমিত্রি রিলকো জানান, সেপ্টেম্বরের শেষ ভাগ থেকে অক্টোবরের প্রথম পর্যন্ত সরবরাহের জন্য ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ রুশ গমের ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ২২৫ ডলার। এটি আগের সপ্তাহের তুলনায় ৩ ডলার কম। সভেকন জানিয়েছে, একই মানের গমের দাম গত সপ্তাহে ছিল টনপ্রতি ২২৬-২২৮ ডলার, আগের সপ্তাহে যা ছিল ২২৮-২৩০ ডলার।

সভেকনের প্রতিবেদনে বলা হয়েছে, এ দরে রাশিয়ার গম এখনো প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। সংস্থাটি জানায়, রুবলের বিনিময় হার কমে যাওয়া ও রফতানিকারকদের বেশি চাহিদার কারণে রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে গমের দাম বেড়েছে। গত সপ্তাহে রুবলের বিনিময় হার ৫ শতাংশের বেশি কমেছিল। কারণ সে সময় বাজারসংশ্লিষ্টদের ধারণা ছিল, কেন্দ্রীয় ব্যাংক সুদহার ২০০ বেসিস পয়েন্ট কমাতে পারে। তবে ১২ সেপ্টেম্বর তা মাত্র ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে ১৭ শতাংশে নামিয়ে আনা হয়। এ কারণে রুবলের বিনিময় হার আবার শক্তিশালী হতে শুরু করে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com